মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

অনিয়মের প্রতিবাদে উত্তরা হাই স্কুলে মানববন্ধন

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ৩০ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের দীর্ঘদিনের একাডেমিক ও প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে আজ সোমবার (৩০ জুন) বিকেল ৪টায় প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, এ বছর এইচএসসি পরীক্ষায় দু’জন শিক্ষার্থী কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে অংশগ্রহণ করতে পারেননি। এর প্রতিবাদেই এই মানববন্ধনের আয়োজন।
মানববন্ধনে শিক্ষার্থীরা চারটি মূল দাবি উত্থাপন করেন:
১. ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষার সুযোগ নিশ্চিত করা
২. প্রশাসনিক দুর্নীতির নিরপেক্ষ তদন্ত ও দোষীদের জবাবদিহি
৩. সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের অপসারণ
৪. শিক্ষা ও প্রশাসনিক পরিবেশে স্বচ্ছতা ফিরিয়ে আনা

সাবেক শিক্ষার্থী সোয়াত মাহমুদ বলেন, “আমরা চাই দুর্নীতিবাজদের দ্রুত অপসারণ ও ভুক্তভোগীদের জন্য বিশেষ পরীক্ষার ব্যবস্থা হোক।”
অন্যদিকে, শিক্ষার্থী ইয়াসির বলেন, “অন্যান্য প্রতিষ্ঠানে ছাড় দেওয়া হলেও আমাদের কেন নয়? বৈষম্যের বিচার চাই।”

একজন বর্তমান শিক্ষার্থী নাম প্রকাশ না করে বলেন, “প্রতিনিয়ত অনিয়ম চলছে। আমরা চাই সুষ্ঠু ও স্বচ্ছ শিক্ষা পরিবেশ।”

মানববন্ধনে বর্তমান-সাবেক শিক্ষার্থী ছাড়াও অংশ নেন অভিভাবক ও স্থানীয় নাগরিকরা। অংশগ্রহণকারীরা জানান, “আমরা মাত্র ৫% অনিয়ম সামনে এনেছি—বাকি ৯৫% এখনো সামনে আসেনি।”

আন্দোলনের অংশ হিসেবে ব্যানার, লিফলেট ও সচেতনতামূলক বার্তার মাধ্যমে তারা প্রতিবাদ জানান। শিক্ষার্থীরা আশা করছেন, গণমাধ্যম ও নাগরিক সমাজের জোরালো ভূমিকার মাধ্যমে তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102