বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে আল-মদিনা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন রয়েল ইউনিভার্সিটিতে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপিত ওসমান হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি হাদিকে গুলি : প্রধান সন্দেহভাজন মাসুদের স্ত্রী–শ্যালকসহ আটক ৩ সদুত্তর দিতে পারেননি আনিস আলমগীর, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন : ডিবি প্রধান সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা জামায়াতের সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে আইনজীবী ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা কমেনি পেঁয়াজের ঝাঁজ, সবজির দামে স্বস্তি নেই

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৯ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর উত্তরা ও বিজয় সরণিতে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ও সোমবার ভোরে এই দুর্ঘটনাগুলো ঘটে বলে জানিয়েছে পুলিশ।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, রাত আড়াইটার দিকে আজমপুর মোড় এলাকায় ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক তিন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন—অমিত, নাইমুল হক ও জাবেদ আলম খান। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

অন্যদিকে, ভোর ৪টার দিকে বিজয় সরণিতে একটি মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। কাফরুল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনাটি ঘটে যখন মোটরসাইকেলটি জাহাঙ্গীর গেটের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর হায়েস মাইক্রোবাসের চালক পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ দুটি ঘটনাতেই তদন্ত চালিয়ে যাচ্ছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102