বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

আজ বিশ্ব নির্যাতন বিরোধী দিবস

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আজ বিশ্বব্যাপী আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস পালিত হচ্ছে। জাতিসংঘ ঘোষিত এই দিবসটি বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।

দিবসটির মূল উদ্দেশ্য হলো নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ এবং নির্যাতন প্রতিরোধে বৈশ্বিক সচেতনতা তৈরি করা। জাতিসংঘের নির্যাতনবিরোধী কনভেনশন ১৯৮৭ সালের ২৬ জুন কার্যকর হওয়ার স্মৃতিতে ১৯৯৭ সালে ২৬ জুনকে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হয়।

বাংলাদেশে বিভিন্ন মানবাধিকার সংগঠন আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী শীর্ষ নেতৃত্ব বিশেষ বাণী দিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাণীতে বলেন, “এই দিবস শাসনের নৈতিক ভিত্তি পুনরুদ্ধারে এবং বিশ্বে নির্যাতন মুক্ত পরিবেশ গড়ে তোলায় বাংলাদেশসহ সব দেশের জন্য এক মোড় পরিবর্তনের সূচনা হোক।”

জাতিসংঘের মতে, নির্যাতন কোনও পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয় এবং এটি আন্তর্জাতিক আইনের আওতায় গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102