বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে জেনেভা ক্যাম্পে রাতের আঁধারে মাদকের রমরমা, নিয়ন্ত্রণে গডফাদাররা মেহেরপুর সীমান্তে ৭ জনকে ‘পুশইনের’ চেষ্টা, বিজিবি-স্থানীয়দের বাধা বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই ছবিতে ভেনেজুয়েলার ভূমিকম্পের ভয়াবহতা ৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? তৈরি পোশাক খাতের পরিবেশগত কমপ্লায়েন্স সহজতর এবং টেকসই শিল্প উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে বিজিএমইএ নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে শিক্ষার্থীদের আহ্বান জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

দিয়াবাড়ি হাটের ইজারা মূল্য ১৪ কোটি ১৫ লক্ষ টাকা, ইজারাদার এস এফ কর্পোরেশন

ইমাম হাসান, উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি হাটের সর্বোচ্চ ইজারা মূল্য উঠেছে ১৪ কোটি ১৫ লক্ষ টাকা। 

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভবনে হাটের ইজারা নিতে আগ্রহীদের নিয়ে দরপ্রস্তাব খোলা হলে দিয়াবাড়ি হাটের জন্য সর্বোচ্চ ১৪ কোটি ১৫ লক্ষ টাকার দরপ্রস্তাব পাওয়া যায়।

এসএফ করপোরেশন নামের একট প্রতিষ্ঠান এই দরপত্র জমা দেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, এসএফ করপোরেশনের মালিক শেখ ফরিদ হোসেন । তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। দিয়াবাড়ি হাটের ইজারা নিতে অন্য তিন দরদাতা হলেন জামির হোসেন (১৪ কোটি ৫ লাখ ১০ হাজার টাকা), জুবায়ের এন্টারপ্রাইজের চান মিয়া (১২ কোটি ৭০ হাজার টাকা) এবং রশিদ অ্যান্ড কোংয়ের শফিউল আলম (১২ কোটি ৩৪ হাজার টাকা)।
গত বছর ১০ কোটি ১ লাখ টাকায় এই হাটের ইজারা পান এসএম ব্রাদার্সের মালিক এস এম খোকন । গেল কয়েক বছর ধরে উত্তরা ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউবাজার এলাকায় ঈদের দিনসহ মোট পাঁচ দিনব্যাপী বিরাট এই কোরবানির পশুর হাটের আয়োজন হয়ে আসছে।

উল্লেখ্য, এ বছর ডিএনসিসির আওতায় উত্তরা দিয়াবাড়িসহ মোট ১২টি অস্থায়ী হাট বসানোর জন্য দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে উত্তরা দিয়াবাড়ি হাটের সরকারি দর ছিল ৮ কোটি ৩০ লাখ ৩৩ হাজার ৩৩৪ টাকা, যা ১২টি হাটের মধ্যে সবচেয়ে বেশি ছিল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102