শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন

উত্তরায় মদের বার থেকে বাংলা সিনেমার নায়ক আটক

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

রাজধানীর উত্তরা এলাকায় একটি রেস্টুরেন্ট ও বারে গভীর রাতে পরিচালিত পুলিশের অভিযানে বিপুল সংখ্যক ব্যক্তিকে আটক করা হয়েছে।  

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উত্তরার ১২ নম্বর সেক্টরে অবস্থিতকম্বে রেস্টুরেন্ট এন্ড বার’- এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় সেখান থেকে মোট ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের আলোচিত অভিনেতা মাসুদ শেখ একটি গণমাধ্যমের ক্যামেরায় ধারণ করা ভিডিওতে তাকে দেখা যায়,যা পরবর্তীতে বিষয়টি নিশ্চিত করতে সহায়তা করে।অভিযানের পর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়। 

সূত্র জানায়, মাসুদ শেখের বিরুদ্ধে তিন দিনের কারাদণ্ড দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি উত্তরা পশ্চিম থানাএর একজন দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন।

একসময় চলচ্চিত্র অঙ্গনে আলোচিত নাম হলেও মাসুদ শেখ খুব বেশি সংখ্যক সিনেমায় কাজ করেননি। তবে তার পারিবারিক পটভূমির কারণে তিনি আলোচনায় ছিলেন। তার বাবা মজিবুর রহমান ছিলেনহাসনাবাদ কথাচিত্রনামের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, যেখান থেকে একাধিক ব্যবসা সফল চলচ্চিত্র নির্মিত হয়েছে।চলচ্চিত্রেমাসুদ শেখের এর অভিষেক ঘটে কাজী হায়াত পরিচালিত ১৯৯৪ সালের চলচ্চিত্র দেশপ্রেমিক এর মাধ্যমে। এই ছবির মাধ্যমে তিনি দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছেদেশপ্রেমিক,পাগলা বাবুল,জামিন নাই,আসামী বধূ,দুর্দান্ত পামেলা,কুখ্যাত জরিনা,খবর আছে,মানুষ কেন অমানুষ,টাইম নাই এবং চক্রান্তের শিকা ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তিনি জনপ্রিয় অনেক নায়িকাএর সঙ্গেও অভিনয় করেছেন।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে, বিশেষ করে একজন সাবেক চলচ্চিত্র তারকার ধরনের ঘটনায় জড়িয়ে পড়া নিয়ে নানা প্রশ্ন উঠছে

সূএ : Asia post

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102