শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা পশ্চিম থানার ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উত্তরা দিয়াবাড়িতে শুরু হচ্ছে ‘উত্তরা গার্ডেন সেন্টার কর্তৃক বৃক্ষমেলা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা ফ্যাসিবাদবিরোধী চেতনায় নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ’—বাঘাইছড়িতে মীর হেলাল প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ বিষয়ক জাতীয় পর্যায়ের অবহিতকরণ সভা রাতে খেলা দেখে ফেরার পথে উত্তরায় দুই সাংবাদিক নিহত

ঈদে অসহায়দের সহায়তায় এগিয়ে এলো ইন্টারেক্ট ক্লাব

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ৪ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

সমাজের পিছিয়ে পড়া মানুষদের ঈদের আনন্দে সামিল করতে ঈদসামগ্রী বিতরণ করেছে ইন্টারেক্ট ক্লাব অব ঢাকা ওল্ড সিটি। গত ২রা জুন রোটারি ক্লাব অব আনন্দধারা ঢাকার সহযোগিতায় টঙ্গীর কলেজ গেইট এলাকায় আয়োজিত এ কার্যক্রমে শতাধিক পরিবারের মাঝে খাবার ও প্রয়োজনীয় ঈদসামগ্রী বিতরণ করা হয়।

ক্লাব সভাপতি ইন্টারেক্টর মোরশেদুল আলম মুসফিকের নেতৃত্বে আয়োজনে অংশ নেন ক্লাবের অন্যান্য সদস্যরাও। এ সময় তিনি বলেন, “সমাজের অবহেলিত মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারাই আমাদের অর্জন। তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”

ইন্টারেক্ট ক্লাব অব ঢাকা ওল্ড সিটির ঈদ সামগ্রী বিতরণ | ছবি: উত্তরা নিউজ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কালিমুল্লাহ্ ইকবাল। তিনি বলেন, “মানবিক কাজে কিশোর ও তরুণদের অংশগ্রহণ আগামী দিনের জন্য ইতিবাচক বার্তা দেয়। তরুণরাই পারে সমাজে পরিবর্তনের স্ফুলিঙ্গ জ্বালাতে।”

এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, এমন উদ্যোগ সমাজের অবহেলিত মানুষের প্রতি তরুণ প্রজন্মের দায়িত্ববোধকে তুলে ধরে। ইন্টারেক্ট ক্লাব অব ঢাকা ওল্ড সিটির এ আয়োজন শুধু ঈদের আনন্দই বাড়ায়নি, বরং মানবিক মূল্যবোধের বাস্তব প্রতিফলন হিসেবে প্রশংসা কুড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102