বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আড়াই হাজারের বেশি ফাঁসির আসামি কনডেম সেলে, প্রতিমুহূর্ত কাটছে মৃত্যু যন্ত্রণায় ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী পাহাড়ি ঢলে নদী ভাঙনে ১৫ গ্রাম প্লাবিত মাইলস্টোন কলেজের ভাইস প্রিন্সিপালকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে বরিশালে দুই স্কুলে বজ্রপাত, শিক্ষকসহ আহত ১৬ ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়ের ঘটনায় পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ক্রেতা সেজে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করল র‌্যাব এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ ও ২ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

মাইলস্টোন কলেজের ভাইস প্রিন্সিপালকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

রাজধানী  উত্তরার মাইলস্টোন কলেজের  ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমানকে  নিয়ে সামাজিক  যোগাযোগ  মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে ।

জানা যায়, স্যোশাল মিডিয়ার একাধিক ফেসবুক পেজ ও কমিউনিটি গ্রুপে ওই শিক্ষকের ছবি পোস্ট করে নানা অপতথ্য ছড়াচ্ছে একটি মহল।

পোস্টে কখনো ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান দূর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে  ভর্তি, কখনো পুলিশে আটকের মতো তথ্য ছড়িয়ে দেয়া হচ্ছে। এমনকি এমনকি  তার বিরুদ্ধে ছাত্রীকে বিয়ে করে ২য় সংসার করার মতো তথ্যও ছড়ানো হচ্ছে এসব পোস্টে। এ নিয়ে রীতিমতো বিব্রত শিক্ষা প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত শিক্ষার্থী,অভিভাবক থেকে শুরু করে কর্মরত শিক্ষকরাও । 

খোঁজ নিয়ে জানা যায়, RIP Milestone, College Highlights, Milestone College Entertainment নামক এসব ফেসবুক পেজ ও গ্রুপ থেকে ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমানের নামে এসব তথ্য ছড়িয়ে আসছে একটি মহল। এতে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে জানিয়েছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ।

এ বিষয়ে মাইলস্টোন কলেজের জনসংযাগ কর্মকর্তা শাহ বুলবুল উত্তরা নিউজকে বলেন, এগুলো গুজব-অপতথ্য। বিষয়টি নিয়ে আমরাও বিভ্রান্ত হচ্ছি। স্যারের সম্মান ক্ষুন্নের জন্যই একটি মহল এমনটি করছে। আমরা বিষয়টি নিয়ে আইনানুগ পদক্ষেপ নিব।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102