শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

শিয়াল-কুকুর টেনেহিঁচড়ে রাস্তায় তুলল নবজাতকের মরদেহ

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

জামালপুর পৌর এলাকার বোষপাড়ার ডোবায় পড়ে থাকা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টার দিকে বোষপাড়া এলাকা ডোবায় নবজাতকটিকে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানিয়েছেন, রাতের কোনো এক সময় কে বা কারা ডোবার মধ্য পলিথিনে মুড়িয়ে নবজাতকের মরদেহটি ফেলে যায়। শিয়াল ও কুকুর মরদেহটি টেনেহিঁচড়ে রাস্তায় নিয়ে আসে। পরে স্থানীয়রা নবজাতকের মরদেহ দেখতে পায়। স্থানীয়রা ৯৯৯ এর মাধ্যমে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এ নবজাতকের পরিচয় জানা যায়নি।
 
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এস এম নুর মোহাম্মদ বলেছেন, স্থানীয়রা ৯৯৯ এ ফোন দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102