শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন পুকুরে গোসল করতে নেমে চুয়েট শিক্ষার্থীর মৃত্যু সাবধান ভারত, জেন জি’রা আসছে

খিলগাঁওয়ে বাসের ধাক্কায় এসআই নিহত

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর খিলগাঁও-এ বলাকা বাসের ধাক্কায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (৩৭) নিহত হয়েছেন। সোমবার (২রা জুন, ২০২৫) রাত সাড়ে ৮টা নাগাদ খিলগাঁও ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনাটি ঘটে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন প্রেস ব্রিফিংএ নিহতের সংবাদটি নিশ্চিত করেছেন। ব্রিফিংএ তিনি আরও জানান, এসআই কামরুল ইসলাম বাসাবো এলাকা থেকে মোটরসাইকেলে মতিঝিল থানায় যাচ্ছিলেন। খিলগাঁওয়ের খলিলের গোস্তের দোকানের কাছে পৌঁছালে, বলাকা পরিবহন নামে একটি বাসটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায়। রাত সাড়ে ৯টায় হাঁসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পুলিশ সদস্যের মরদেহ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করা হবে।

নিহত এসআই কামরুল ইসলাম নেত্রকোনা সদর থানার বাসিন্দা ছিলেন এবং খিলগাঁওয়ের বাসাবো এলাকায় পরিবারসহ বসবাস করছিলেন। তার বিপি নম্বর- ৯০১৯২২৩২১৫।

এ ঘটনায়, ঘাতক বাসটিসহ এবং চালক জাহাঙ্গীর আহমেদ টিপুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102