রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং

আব্দুল্লাহপুরে স্বস্তির সঙ্গে শুরু হয়েছে ঈদযাত্রা

তমাল ফরাজী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ২ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের আশায় যাত্রা শুরু করেছেন অনেকে। এখন পর্যন্ত সার্বিক যাত্রাপথে কোনো ভোগান্তির চিত্র দেখা যায়নি, যা যাত্রীদের মাঝে স্বস্তি এনে দিয়েছে।

সোমবার (২রা জুন,২০২৫) সরেজমিনে বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, সকাল থেকেই নানা জেলার উদ্দেশ্যে যাত্রা করছেন মানুষ। টিকিট সংগ্রহ, বাসে ওঠা এবং যাত্রাপথ—সবকিছুতেই ছিল তুলনামূলক শৃঙ্খলার ছাপ। কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, বেশিরভাগ রুটে ভাড়া বিআরটিএ নির্ধারিত সীমার মধ্যেই রাখা হয়েছে।

তবে কেউ কেউ জানিয়েছেন, কিছু নির্দিষ্ট রুটে আগের ঈদের তুলনায় ভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে। তবু যাত্রা নির্বিঘ্ন হওয়ায় এ নিয়ে খুব একটা অভিযোগ নেই যাত্রীদের।

বাস কাউন্টার কর্মীরা জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটি) নির্ধারিত ভাড়া অনুযায়ী  টিকিট বিক্রি করা হচ্ছে। বাসচালকরাও জানিয়েছেন, যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর। ঈদের সময়টিকে ‘সেবার আনন্দ’ হিসেবে দেখছেন তারা।

সব মিলিয়ে ঈদের আগের এই ব্যস্ত সময়ে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে দেখা যাচ্ছে এক স্বস্তিদায়ক চিত্র। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবহন কর্তৃপক্ষও মাঠে সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102