মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

দিয়াবাড়ি পশুর হাট: গরু এনে বিপাকে বেপারীরা

ইমাম হাসান
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

ইজারাদার চূড়ান্ত না হওয়ায় আগে ভাগে উত্তরার দিয়াবাড়ি হাটে গরু নিয়ে এসে বিপাকে পড়েছেন শত বেপারী। এর মাঝে দিনভর বৃষ্টি হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন জেলা থেকে দিয়াবাড়ি পশুর হাটে গরু ও ছাগল নিয়ে আসা বিক্রেতারা।

আজ (বৃহস্পতিবার) সরেজমিন উত্তরার সবচেয়ে বড় উত্তরা ১৮ নম্বর সেক্টর দিয়াবাড়ি পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বেপারীদের অভিযোগ, হাটে ইজারাদার কিংবা ব্যবস্থাপনায় কেউ না থাকায় পানি, শৌচাগার থেকে শুরু করে তাবু বা খুঁটি এসব কিছুর ব্যবস্থা করা হয়নি। অথচ, একটি পক্ষ ভাল জায়গা দেয়ার নামে তাদেরকে হাটে আসতে বলেছে।

বগুড়া থেকে ১৭টি গরু নিয়ে এই হাটে আসা কামাল বেপারী উত্তরা নিউজকে বলেন, আমরা তো ভেবেছিলাম এখানে অন্তত পানি আর আলো থাকবে। কিন্তু এখন দেখি গরুকে খাওয়ানোর জন্য দূর থেকে পানি এনে দিতে হচ্ছে। রাতে আবার চারদিকে অন্ধকার, কোনো বাতি নেই।

ব্যাপারিদের অভিযোগ, সবচেয়ে বড় সমস্যা হলো—শৌচাগারের অভাব। ফলে বাধ্য হয়ে আশপাশের ঝোঁপঝাড়ে প্রাকৃতিক প্রয়োজনে যেতে হচ্ছে তাদেরকে।

আলম মিয়া নামের এক বেপারী জানায়, ছাউনী বা তাবু না থাকায় আমাদের গরু-ছাগল ভিজে যাচ্ছে। নিজেরা কোন রকম ত্রিপল টানিয়ে বৃষ্টির পানি থেকে বাঁচার ব্যবস্থা করেছি।

এদিকে, মাঠের এক পাশে হাটের জন্য আনা বাঁশ-খুটি পড়ে থাকতে দেখলেও হাট ঘুরে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।

তবে স্থানীয় সূত্র জানায়, কাগজপত্র জটিলতার কারণে দিয়াবাড়ি হাটের ইজারাদার চূড়ান্ত ঘোষণা সম্ভব হয়নি। সর্বোচ্চ দরদাতা হিসেবে ১০ কোটি ৮ লাখ টাকায় এস এ ব্রাদার্স দিয়াবাড়ি পশুর হাট ইজারা পাওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102