সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে : ঢাবি ছাত্রদল ডেপুটি স্পিকারের উদ্দ্যেগ : সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মানে এলাকা পরিদর্শন হরমুজ নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত, কূটনীতিতে হোঁচট আসিফ মাহমুদের বিরুদ্ধে আরও দুর্নীতির অভিযোগের কথা জানাল দুদক ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক সিলেটে হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত জাবিতে প্রতিদিন দুই ঘণ্টা লোডশেডিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ সংঘাতের আঁচে ঊর্ধ্বমুখী তেলের দাম, ১০৭ ডলারে অপরিশোধিত তেল বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার মামলার আসামি মতিউর গ্রেপ্তার

নারায়ণগঞ্জে অটোরিকশাচালক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১৪ মে, ২০২৫
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামান হোসেন নামে এক অটোরিকশা চালক হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— আড়াইহাজারের বাগদী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০), একই এলাকার মৃত আহমদ আলীর ছেলে মো. বাদশা (৩৫) ও নাগেরচরের মো. আহাদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩৭)। নিহত জামান উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদি গ্রামের শফিউদ্দিনের ছেলে।কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার একটি হত্যা মামলায় আদালত তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২০ সালের ৩০ মার্চ আড়াইহজারের ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় লাল রঙের টেপ দিয়ে মুখ পেঁচানো, রশি দিয়ে হাত-পা বাঁধা ও দুই চোখ উপড়ানো অবস্থায় এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি অটোরিকশাচালক জামানের বলে শনাক্ত করে তার পরিবার। এ ঘটনায় হত্যার শিকার জামানের ভাই জাকির হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন। আদালত আজ সেই মামলার রায় ঘোষণা করেছেন।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102