মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মোশাররফ করিমের ওপর ‘হামলা’, অস্বীকার করলেন অভিনেতা ইসরায়েল না পারলে হিজবুল্লাহকে সামলাবে সিরিয়া: ট্রাম্প বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী জলবায়ু অভিযোজনে নারীর নেতৃত্বের স্বীকৃতি চাইলেন বক্তারা ওয়েব সিরিজের নাম ‘ব্রাজেন্টিনা’, অভিনয় করলেন জামাল ভূঁইয়া যুক্তরাষ্ট্রের মাটিতে একখণ্ড ইরান, রাতভর যেমন ছিল তেহরান আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে —-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী ০৭ হাজার ৩ কোটি টাকার ০৫ (পাঁচ) প্রকল্প একনেক সভায় অনুমোদন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী যুক্তরাষ্ট্রের মাটিতে গোল করে ‘রাজনৈতিক’ উদযাপন ইরানের

পত্রিকা হকার ও তার ছেলের পাশে দাঁড়ালেন – ডেপুটি স্পীকার

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ২ মে, ২০২৬

সংবাদ ও সাংবাদিকদের শ্রদ্ধা করে দীর্ঘ ২৬বছর ধরে পত্রিকা বিক্রি করছেন সুজিত সরকার। সংসারে নুন আনতে পানতা ফুরোনোর অবস্থা থাকলেও কারো কাছে হাত পাতেননি তিনি। পত্রিকা বিক্রি করেই স্বামী-স্ত্রী ও তিন সন্তানের ভরণ-পোষন করে পাঁচ জনের সংসার চালাতে হয় তাকে।

বর্ষার দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত বৃষ্টিতে ভিজেই গ্রাহকদের কাছে পত্রিকা বিলিয়ে যায় সুজিত। একটি রেইনকোর্ট কেনার সামর্থ নেই তার। বৃষ্টিতে ভেজার কারনে মাঝে মধ্যে শরীর খারাপ হয়ে যায়। সংসারের কথা ভেবে খারাপ শরীর এবং জং ধরা সাইকেল নিয়েই বেরিয়ে পরেন পত্রিকা বিক্রির কাজে।

এ সময় দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, এস এম রফিকুল ইসলাম রফিক, সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ৭১ টেলিভেশনের প্রতিনিধি রাজেশ গৌড়, সাংবাদিক দিলোয়ার হোসেন তালুকদার, আল নোমান শান্ত, আবিদ হাসান বাপ্পি, শাহীন মিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

পত্রিকা হকার সুজিত সরকার বলেন, দীর্ঘ ২৬বছর ধরে একটি পুরাতন সাইকেল দিয়ে পত্রিকা বিক্রি করে সংসার চালাচ্ছি। নি¤œআয়ের মাধ্যমে কোনরকম খেয়ে না খেয়ে সংসার চালিয়ে যাচ্ছি। টাকার অভাবে ছেলে মেয়ের পড়াশোনার খরচ জোগাতে পারছিনা। পুরাতন বই এবং বন্ধুদের কাছ থেকে বই ধার করে পড়াশোন করছে আমার ছেলে নীরব। আমার এই দৈন্যতার কথা শুনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মাননীয় ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল স্যার। আমি উনার প্রতি চিরকৃতজ্ঞ আমাকে এই সহায়তা করার জন্য। ভগবানের কাছে উনার জন্য প্রার্থনা করি, উনি যেনো এভাবেই আমাদের মতো মানুষের ছায়া হয়ে বেঁচে থাকেন।

সুজিত সরকারের ছেলে নীরব সরকার বলেন, আমার একসেট নতুন বই হবে এটা ভাবতেও অবাগ লাগছে। সময় মতো বই খাতা, কলম, পেন্সিল সহ অন্যান্য শিক্ষা উপকরণ কিনে দেয়ার সামর্থ আমার পরিবারের নাই। অন্যের বই ধার নিয়ে পড়াশোনা করতে হতো। দারিদ্রতাই যেনো আমার নিত্য দিনের সাথী। আমাদের এমন খবর পেয়ে মাননীয় ডেপুটি স্পীকার স্যার যে সহায়তা করলেন আমরা উনার প্রতি কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেনো এই দিনকে স্বরণে রেখে ভালো রিজাল্ট করতে পারি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102