বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মনিপুর উচ্চবিদ্যালয়ে ৫ শাখাপ্রধান পদে শিক্ষা ক্যাডারের ৫ কর্মকর্তা আ. লীগের নিষেধাজ্ঞা তোলার স্লোগান, গ্রেপ্তার ৫ জন রিমান্ডে সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে জেনেভা ক্যাম্পে রাতের আঁধারে মাদকের রমরমা, নিয়ন্ত্রণে গডফাদাররা মেহেরপুর সীমান্তে ৭ জনকে ‘পুশইনের’ চেষ্টা, বিজিবি-স্থানীয়দের বাধা বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই ছবিতে ভেনেজুয়েলার ভূমিকম্পের ভয়াবহতা ৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? তৈরি পোশাক খাতের পরিবেশগত কমপ্লায়েন্স সহজতর এবং টেকসই শিল্প উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে বিজিএমইএ

ডেমরায় হাতেনাতে গ্রেফতার ৪ ছিনতাইকারী কারাগারে

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ৩ মে, ২০২৬
রাজধানীর ডেমরায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেফতার ৪ ছিনতাইকারীকে রোববার (৩ মে) বিকালে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এর আগে শনিবার (২ মে) দিবাগত রাত ১০টার দিকে বাঁশেরপুল এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের সময় তাদের আটক করে টহলরত পুলিশ। রাতেই ডেমরা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতাররা হলো- যাত্রাবাড়ীর শনিআখড়া এলাকার মৃত রুপ মিয়ার ছেলে আল-আমিন মিয়া (২০), একই এলাকার মো. কাশেমের ছেলে মুক্তার হোসেন (২২), মৃত আক্কাস আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (২৪) ও মো. রজব আলীর ছেলে মো. সুমন (১৯)।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন বলেন, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে খিলগাঁও রেলগেট এলাকা থেকে মান্ডা যাওয়ার কথা বলে একটি অটোরিকশায় ওঠে আসামিরা। পরবর্তীতে তারা অটোরিকশা চালক সুজনকে (২৭) বিভিন্ন স্থান ঘুরিয়ে কোনাপাড়া ও স্টাফ কোয়ার্টার এলাকায় নিয়ে যেতে বলে। রাত ১০টার দিকে ছোট পাইটি এলাকায় পৌঁছালে আসামিরা ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে।এ সময় চালকের চিৎকারে পথচারী ও টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ ছিনতাইকারীকে আটক করে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102