শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রান্তিক মানুষের ভাগ্য বদলাতে গ্রাম থেকেই কাজ শুরু করেছে সরকার: মাগুরায় সংস্কৃতি মন্ত্রী পু‌লিশের বিশেষ অ‌ভিযানে রাজধানীতে গ্রেফতার ১২৯ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায় হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের সম্মান ll – মং এ খেন মংমং ll সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন টঙ্গীতে অসহায় পরিবারকে ঘর উপহার দিল “গ্লোবাল কিডস স্কুল” নভেম্বরের মধ্যেই সমাবর্তন করতে বদ্ধপরিকর রয়েল ইউনিভার্সিটি: উপাচার্য হামে চার শতাধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

আ.লীগ নিষিদ্ধে উত্তরায় এনসিপি নেতাদের মিষ্টিমুখ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১১ মে, ২০২৫

ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপনে ঢাকার উত্তরায় মিষ্টি বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয়রা নেতারা।

রবিবার সন্ধ্যায় উত্তরার হাউজ বিল্ডিং ট্রাফিক পুলিশ বক্সের পাশে রিক্সাচালক, দোকানী, পথচারীসহ প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেয় এনসিপি নেতারা। পরে ট্রাফিক পুলিশ সদস্যদেরও মিষ্টি মুখ করান নেতাকর্মীরা।

এতে উপস্থিত ছিলেন এনসিপি নেতা ফরহাদ সোহেল, উত্তরার জাতীয় নাগরিক পার্টি নেতা মাহিম তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় নেতা সাগর হাওলাদারসহ অনেকেই।

এনসিপি নেতা মাহিম তালুকদার বলেন, ২৪ এর আন্দোলনে শহীদ এবং আহত স্মরণ করে। বিপ্লবী যোদ্ধাদের সাথে এক আনন্দ গণপরিবেশ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন,  স্বৈরাচার ও গণহত্যাকারী  দল আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায়  আংশিক বিজয় অর্জনে আমরা জনগণের সাথে এই মিষ্টিমুখ করেছি। আয়োজনে জুলাই যোদ্ধারা উপস্থিত ছিল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102