বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জেনেভা ক্যাম্পে রাতের আঁধারে মাদকের রমরমা, নিয়ন্ত্রণে গডফাদাররা মেহেরপুর সীমান্তে ৭ জনকে ‘পুশইনের’ চেষ্টা, বিজিবি-স্থানীয়দের বাধা বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই ছবিতে ভেনেজুয়েলার ভূমিকম্পের ভয়াবহতা ৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? তৈরি পোশাক খাতের পরিবেশগত কমপ্লায়েন্স সহজতর এবং টেকসই শিল্প উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে বিজিএমইএ নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে শিক্ষার্থীদের আহ্বান জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইরান চুক্তি নিয়ে সমালোচকদের ‘শিক্ষিত’ হওয়া দরকার, মন্তব্য ট্রাম্পের

যমুনার সামনে এক কাতারে এনসিপি, আপ বাংলাদেশ, শিবিরসহ আরো যারা

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ৯ মে, ২০২৫

আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলমান বিক্ষোভে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের পাশাপাশি অন্যান্য কয়েকটি দল ও সংগঠনের নেতাকর্মীরাও। বৃহস্পতিবার রাত দশটা থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছে। সেখানে আওয়ামী লীগবিরোধী নানা স্লোগান দেওয়া হচ্ছে।এ কর্মসূচিতে এনসিপির পাশাপাশি যোগ দিয়েছে আপ বাংলাদেশ, ইসলামী ছাত্রশিবির, জুলাই ঐক্য, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমী মাদরাসার শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চসহ ছাত্র পক্ষের নেতাকর্মীরা। এ ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন। ধীরে ধীরে বড় হচ্ছে আন্দোলনরতদের সারি।

কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, আপ বাংলাদেশের আলী আহসান জুনায়েদ, রাফে সালমান রিফাত, মোহাম্মদ হিযবুল্লাহ, শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি প্রমুখ রয়েছেন।যমুনার সামনে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, সড়কে চলছে না যান শিক্ষার্থীদের অবস্থানকে কেন্দ্র করে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102