মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনে সংস্কৃতি মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত; বহুমাত্রিক কর্মসূচি ও আন্তর্জাতিক আয়োজনের প্রস্তাবনা পেশ গাজীপুরে যুবলীগ নেতা বেলায়েত গ্রেপ্তার হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে—ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তিকে স্বাগত জানিয়েছে হিজবুল্লাহ বাংলা একাডেমিতে অনুষ্ঠিত নজরুল চর্চা ফাউন্ডেশন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও নজরুল স্মৃতি পদক ২০২৬ অনুষ্ঠান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হারানো গৌরব ফিরে পাওয়ার দুর্দান্ত সময় স্পেনের ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয় : বেন-গভির শিশুদের জন্য এবার সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন

দক্ষিণখানে দুই সড়কের নিমার্ণ কাজ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

রাজধানীর দক্ষিণখানে জরাজীর্ণ দুই রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।

আজ (শনিবার) সকালে ডিএনসিসি ৪৭নং ওয়ার্ডস্থ দক্ষিণখান ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক ও ফায়দাবাদ সিএনজি পাম্প সংলগ্ন পাঁচ শিশু স্মরণীর নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় ডিএনসিসি অঞ্চল-৭ এর প্রধান প্রকৌশলী মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ছবি: এলাকাবাসীকে সঙ্গে নিয়ে রাস্তা উদ্বোধনের ফিতা কাটছেন ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম কফিল উদ্দিন আহমেদ।

জানা যায়, ঢাকা-১৮ আসনের অন্তর্গত দক্ষিণখানের বিভিন্ন এলাকার রাস্তা জরাজীর্ণ হওয়ায় এলাকাবাসী ও যান চলাচলে সৃষ্টি হয় চরম দুর্ভোগ। সড়কে দুর্ভোগ নিরসনে ডিএনসিসি বিভিন্ন ওয়ার্ডে সড়ক সংস্কারের কাজ চালু রেখেছে।

এ বিষয়ে বিএনপি নেতা এম কফিল উদ্দিন উত্তরা নিউজকে বলেন, ঢাকা-১৮ আসনের অন্তর্গত দক্ষিণখান এলাকা সবসময়ই উন্নয়ন বঞ্চিত ছিল। জনগণের দুর্ভোগ লাঘবের জন্য এসব সড়ক সংস্কার খুবই জরুরী।

তিনি বলেন, ঢাকা-১৮ আসনের সকল উন্নয়নে আমি এলাকাবাসীর পাশে আছি। পরে উপস্থিত ডিএনসিসি কর্মকর্তা ও এলাকাবাসীকে মিষ্টিমুখ করান তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102