রবিবার, ১০ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৫ খুনের ঘটনায় পলাতক ফোরকানকে আসামি করে মামলা রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে — চীফ হুইপ দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করতে সন্তানকে গলা কেটে হত্যা বেবিচকের উপ-পরিচালক মো. ওয়াদিদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন – তথ্যমন্ত্রী” নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণ, ১২ দিন আটকে ধর্ষণের অভিযোগে মামলা তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’— কুষ্টিয়ায় তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু

শিশুদের পাঠাভ্যাস গড়তে বই বিতরণ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও সময় প্রকাশনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সময় প্রকাশন ও আবদুল আউয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে উত্তরা পাবলিক লাইব্রেরি শিশুদের পাঠাভ্যাস বৃদ্ধি ও আত্মজাগরণে ডা. লুৎফর রহমান রচিত ‘উন্নত জীবন’ বই ওয়াইড ভিশন স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ওয়াইড ভিশন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এসব বই বিতরণ করা হয়।

বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ওয়াইড ভিশন স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ড. এম আবু জাফর। এতে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান।

অনুষ্ঠানটিতে প্রধান আলোচক ছিলেন ওয়াইড ভিশন স্কুল এন্ড কলেজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. ইদ্রিস আলী এবং বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মামস্- এম.এ. আউয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল আউয়াল।

ওয়াইড ভিশন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ প্রফেসর এ কে মিলনের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান।

উল্লেখ্য, উত্তরার বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে এই বই বিতরণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102