শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
হাত নেই, তাই পা দিয়ে ধর্মীয় বই ধরা যাবে না’- অজুহাতে ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি নেওয়া হয়নি দুখু মিয়াকে – অথচ এখন নিজেই গড়েছেন স্কুল রান্নাঘর ঝাড়ু দিতে দিতে জানলেন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর করে মালামাল লুটের অভিযোগ কানাডার পুলিশের পোশাকে জায়েদ খান, রহস্য কী? কেউ ফুটপাত দখলের চেষ্টা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে হত্যার আগে কী ঘটেছিল তাজমিনের সঙ্গে, যা দেখা গেল ভিডিও ফুটেজে রাজধানীতে প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা

হাত নেই, তাই পা দিয়ে ধর্মীয় বই ধরা যাবে না’- অজুহাতে ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি নেওয়া হয়নি দুখু মিয়াকে – অথচ এখন নিজেই গড়েছেন স্কুল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

হাত ছাড়াই পৃথিবীতে জন্ম তাঁর। জন্মের পরপরই হারান মা ও বড় তিন ভাইকে। জীবনের শুরুতেই এত দুঃখ নেমে আসায় দাদা তাঁর নাম রাখেন দুখু মিয়া। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা আর জীবনের একের পর এক বাধা—কোনোটিই তাঁকে দমিয়ে রাখতে পারেনি।

ছোটবেলায় দুই হাত না থাকায় মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ পাননি তিনি। তবে থেমে থাকেনি তাঁর শেখার স্বপ্ন। বাবার কাছে কলাপাতায় লিখে শুরু হয় পড়াশোনা। সেই হাতহীন মানুষটিই পা দিয়ে লিখে ১৯৮২ সালে মাধ্যমিক, ১৯৮৪ সালে উচ্চমাধ্যমিক এবং ১৯৮৬ সালে ডিগ্রি পাস করেন।

এত প্রতিকূলতার মধ্যেও শিক্ষিত হয়েছিলেন দুখু মিয়া। কিন্তু বারবার চাকরির সুযোগ থেকে বঞ্চিত হন। তবু হাল ছাড়েননি। টিউশনি ও কোচিং করিয়ে জমানো টাকা এবং জমি বিক্রির অর্থ দিয়ে ২০০৭ সালে প্রতিষ্ঠা করেন ‘প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন’।

আজ তাঁর প্রতিষ্ঠানে পড়াশোনা করছে ১৪৫ জন শিশু। সবচেয়ে মানবিক উদ্যোগ হলো, প্রতিবন্ধী শিশুদের জন্য এখানে রয়েছে বিনামূল্যে পড়াশোনার সুযোগ।

নিজে শিক্ষার সুযোগ পেতে নানা বাধার মুখে পড়েছিলেন বলেই হয়তো অন্য কোনো শিশুর স্বপ্ন ভেঙে যেতে দিতে চান না দুখু মিয়া। নিজের জীবনের বঞ্চনাকে শক্তিতে পরিণত করে তিনি গড়ে তুলেছেন এমন এক প্রতিষ্ঠান, যেখানে শারীরিক প্রতিবন্ধকতা নয়, গুরুত্ব পায় শিক্ষার অধিকার।

দুই হাত নেই, জীবনে এসেছে অসংখ্য বাধা। কিন্তু থেমে যায়নি তাঁর পথচলা। বরং নিজের সংগ্রামকে পুঁজি করেই তিনি আলো ছড়িয়ে যাচ্ছেন অন্যের জীবনে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102