বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব। জ্ঞান সমন্বয় ও শিক্ষায় নেতৃত্ব বিকাশে গুরুত্বারোপ ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে পাকিস্তানি হাইকমিশনার এর সাক্ষাৎ নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। বৃহত্তর রাজশাহী সমিতি রাজশাহী বিভাগের পদোন্নতিপ্রাপ্ত কৃতি সচিবদের সংবর্ধনা দিল ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত NTV-তে প্রচারিত হচ্ছে নির্মাতা মেহেদী হাসান (রাজু)-এর ‘ক্ষত’, চলচ্চিত্র নির্মাণে এগিয়ে চলেছেন রাজু

জ্ঞান সমন্বয় ও শিক্ষায় নেতৃত্ব বিকাশে গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

উত্তরা নিউজ ডেস্ক:

আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিতব্য ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশন লিডারশিপ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে আসন্ন আন্তর্জাতিক সম্মেলনের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন কনফারেন্স চেয়ার অধ্যাপক ড. এম আবদুল আজিজ। তিনি জ্ঞান সমন্বয়, আধুনিক শিক্ষাব্যবস্থা এবং দক্ষ ও দূরদর্শী নেতৃত্ব বিকাশের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় তিনি আসন্ন আন্তর্জাতিক সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং শিক্ষা ও জ্ঞানচর্চার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সারোয়ার মোর্শেদ। তিনি সম্মেলনের প্রাসঙ্গিকতা এবং শিক্ষা ও নেতৃত্বের ক্ষেত্রে জ্ঞান বিনিময়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলন শিক্ষা, গবেষণা, জ্ঞান সমন্বয় ও নেতৃত্ব বিকাশের বিষয়ে আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আগামী ১৭-১৯ অক্টোবর অনুষ্ঠেয় তিন দিনব্যাপী এ সম্মেলন জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ, শিক্ষার গুণগত উন্নয়ন এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102