রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে আরো আধুনিকায়ন করার সিদ্ধান্ত ১০ বছর পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে আধুনিকায়িত ওসমানী উদ্যান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী খিলক্ষেত থানার ওসি: শরীরে অস্ত্রোপচারের ধকল, তবু ফিরলেন কর্মস্থলে! গাজীপুরে হেমস গার্মেন্টস পরিদর্শনে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আমদানিকৃত গমের মান যাচাইয়ে কোনো শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী আফরোজা খানম স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: স্বাস্থ্যমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী কায়কোবাদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত দীর্ঘ রাজনৈতিক পথচলায় আস্থা ও সাংগঠনিক দক্ষতার প্রতিচ্ছবি শিবলু

গাজীপুরে হেমস গার্মেন্টস পরিদর্শনে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

টেক্সটাইল খাতের আধুনিক উৎপাদন প্রযুক্তি, আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ ও বৈশ্বিক কর্মপদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত হেমস গার্মেন্টস লিমিটেড পরিদর্শন করেছেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিভাগের এডভাইজর প্রফেসর ড. শেখ মোঃ মমিনুল আলম এবং চেয়ারম্যান মুশফিকুর রহমানের তত্ত্বাবধানে আয়োজিত এ শিল্প সফরে ৬০ জন শিক্ষার্থী অংশ নেন। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষকও উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে হেমস গার্মেন্টস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আধুনিক উৎপাদন প্রযুক্তি, গুণগত মান নিয়ন্ত্রণ (কোয়ালিটি অ্যাসিউরেন্স) এবং আন্তর্জাতিক বাজারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীরা কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে উৎপাদন প্রক্রিয়ার নানা ধাপ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান বৃদ্ধি এবং দক্ষ ও যুগোপযোগী টেক্সটাইল প্রকৌশলী হিসেবে গড়ে তুলতে এ ধরনের শিল্প সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

দিনব্যাপী শিল্প সফর শেষে শিক্ষক-শিক্ষার্থীরা গাজীপুরের ভবানীপুরে অবস্থিত গ্রিনটেক রিসোর্ট পরিদর্শন করেন। সেখানে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ ও সাঁতার প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। খেলাধুলা, গল্প ও আড্ডার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102