বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? তৈরি পোশাক খাতের পরিবেশগত কমপ্লায়েন্স সহজতর এবং টেকসই শিল্প উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে বিজিএমইএ নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে শিক্ষার্থীদের আহ্বান জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইরান চুক্তি নিয়ে সমালোচকদের ‘শিক্ষিত’ হওয়া দরকার, মন্তব্য ট্রাম্পের ফেনীতে মিনিট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুজনের ছয় বিশ্বকাপে গোল করে ইতিহাস গড়লেন রোনালদো ইরান যুদ্ধের খরচ সামলাতে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন অবশেষে এপস্টেইন-কাণ্ডে মুখ খুললেন বিল গেটস

কোনো গুলি চলবে না, কিন্তু সুনামি চলে আসবে

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও উত্তেজনা বিরাজ করছে। সিন্ধু পানিচুক্তি স্থগিত রাখাকে কেন্দ্র করে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর মন্তব্যে ভারতীয় রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়িয়েছে।

সোমবার (১১ আগস্ট) সিন্ধে এক অনুষ্ঠানে বিলাওয়াল ভুট্টো কার্যত যুদ্ধের হুমকি দিয়ে বলেন, ভারত যদি এই পথে চলে তাহলে ছয়টি নদী ফেরানোর জন্য যুদ্ধ করতেও আমরা প্রস্তুত।

তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের পদক্ষেপ পাকিস্তানের বড় ক্ষতি করছে।

এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে আমার কিছু বলার নেই, ওরা ভালো লোক।

কিন্তু যদি এমন কথা চালিয়ে যান, তাহলে আমরা ধৈর্য হারাব। একের পর এক ব্রহ্মস চলবে, আর যদি না হয়, তাহলে আমরা একটা বাঁধ বানাবো যেখানে ১৪০ কোটি মানুষ প্রস্রাব করবে। তারপর বাঁধ খুলে দেব, কোনো গুলি চলবে না, কিন্তু সুনামি চলে আসবে।

পাকিস্তানের সামরিক শীর্ষ মহলও এই মুহূর্তে যুদ্ধংদেহী ভাষা ব্যবহার করছে। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে সেনা প্রধান আসিম মুনির বলেছেন, আমরা পারমাণবিক শক্তিধর। আমরা ধ্বংস হলে অর্ধেক পৃথিবীকে ধসিয়ে নিয়ে যাবো।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102