মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আয়রনম্যান মারিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজিএমইএ’তে শ্রমিক নেতাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল: স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত। তুরাগবাসীর স্বস্তির জন্য আমি কাজ করছি: কাউন্সিলর প্রার্থী হাজী চাঁন মিয়া সভাপতি আনোয়ার সাধারন সম্পাদক নুরুজ্জামান গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে বসবাস পবিত্র কোরআনে বদরযুদ্ধ প্রসঙ্গ বদর প্রান্তরে নববী দোয়া ও আল্লাহর সাহায্য

শিশুদের বাঁচাতে আগুনে ঝাঁপ; আইসিইউতে খালা শাবুজা

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

২১ জুলাইয়ের বিমান দুর্ঘটনায় যখন আগুনে জ্বলছিল মাইলস্টোন স্কুল ভবন, ঠিক তখনই মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সহকর্মী, প্লে-গ্রুপের খালা শাবুজা বেগম। নিজের প্রাণ তুচ্ছ করে ভবনের ভেতরে আটকে পড়া শিশুদের বাঁচাতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হন তিনি। বর্তমানে তিনি আইসিইউতে, বেড নম্বর ৫-এ মৃত্যুর সঙ্গে লড়ছেন।

১৬ বছর ধরে মাইলস্টোনে কর্মরত শাবুজা ছিলেন শিশুদের সবচেয়ে আপনজন। কেবল সহকর্মী বা খালা নন—ছোট্ট প্রাণগুলোর কাছে তিনি ছিলেন নির্ভরতার আশ্রয়।
মাত্র ৪৩ দিন আগে কিডনি রোগে ভুগে তাঁর স্বামী মারা যান। জীবনযুদ্ধে বিধবা মেয়ে রুমানাকে সঙ্গে নিয়ে একাকী লড়াই করছিলেন শাবুজা—একইসাথে মা, সহকর্মী এবং উপার্জনকারী হিসেবে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় তিনি প্রথমে নিরাপদে বের হয়ে এসেছিলেন। কিন্তু ভিতরে শিশুদের কষ্টে ছটফট করতে দেখে আবার আগুনের ভেতরে ছুটে যান। নিজের শরীর দিয়ে শিশুদের ঢেকে দেন—একজন খালার মাতৃস্নেহ তখন আগুনকেও ভয় পায়নি।

আজ তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। কিন্তু এই জাতি তাকে মনে রাখবে সাহস, ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক হিসেবে।
শাবুজা বেগম—এই নাম শুধু একজন কর্মীর নয়, এটি এক সাহসিক হৃদয়ের নাম।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102