রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষ, এমপি জাহাঙ্গীর ও প্রশাসকের ওপর হামলার অভিযোগ ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প অন্তর্বর্তী সরকার তরুণদের ভুল পথে ‘গাইড’ করেছে : হোসেন জিল্লুর হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা

দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২০ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

দক্ষিণ কোরিয়ায় টানা কয়েকদিনের মুষলধারের বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অফিস।

এখনো জরুরি উদ্ধার অভিযান চলছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও এখনও পর্যন্ত ১২ জন নিখোঁজ রয়েছেন বলেও জানা গেছে।

রোববার ভিডিও ফুটেজে দেখা গেছে ভূমিধসে ক্ষতিগ্রস্ত পর্যটন শহর গ্যাপিয়ং এ ঘন কাদার মধ্য দিয়ে হেঁটে অনেকে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় এলাকা। তবে এখন বৃষ্টি অনেকটাই কমেছে, কিন্তু রাজধানী সোল ও উত্তরাঞ্চলে আরও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

প্রচণ্ড বন্যার পানিতে হাজার হাজার রাস্তা ও ভবন ক্ষতিগ্রস্ত ও ডুবে গেছে। এছাড়াও কৃষিজমির ক্ষতি ও গবাদি পশুর ব্যাপক মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত বুধবার থেকে শুরু হওয়া এই প্রবল বৃষ্টির কারণে প্রায় ১০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে এবং ৪১ হাজারেরও বেশি পরিবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অধিকাংশ ক্ষয়ক্ষতি হয়েছে দেশের দক্ষিণাঞ্চলে, বিশেষত সানচেওং কাউন্টিতে ছয় জনের মৃত্যু ও সাত জন নিখোঁজ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102