বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ ও ২ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণের পর গণধর্ষণ ভূঞাপুরে ধান ক্ষেতে হাত-পা বাঁধা বিবস্ত্র প্রতিবন্ধী তরুণী উদ্ধার কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরায় মদের বার থেকে বাংলা সিনেমার নায়ক আটক সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স অনুষ্ঠিত

ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ঘটনা বড়ই দুঃখজনক: স্বরাষ্ট্র উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১২ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যার ঘটনাকে বড়ই দুঃখজনক বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শনিবার (১২ জুলাই) পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত বাংলাদেশ পুলিশের কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মিটফোর্ডের সামনের এ ধরনের ঘটনা কখনো আশা করা যায় না। এ ঘটনায় এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সবাইকে আইনের আওতায় আনতে ডিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সবার দায় রয়েছে। সমাজের সবাই যদি এসব বিষয়ে সহযোগিতা করে তাহলে এ ধরনের ঘটনা কমে আসবে।’

বিচার প্রক্রিয়া অনেক দেরি হয়ে যায় এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন,‘ বিচারের সঙ্গে আমি জড়িত নই। আসামিদের সোপর্দ করার পর আইনে যারা আছেন তারা বিচার প্রক্রিয়া দেখবেন।’

মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে কেন? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সবাইকে অনুরোধ করছি যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে যেন আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102