শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন পুকুরে গোসল করতে নেমে চুয়েট শিক্ষার্থীর মৃত্যু

মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ২৫

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী এবং পরোয়ানাভুক্ত আসামিসহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গত ১ জুন (রবিবার) মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বে দায়ের করা একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—জাফর (২২), আল-আমিন (১৯), আব্দুল্লাহ (২৩), বাচ্চু মিয়া (৪৮), আনোয়ার (৩৪), জাহিদ (২৪), কামাল (৩৮), মারুফ (২৮), সাজু (২৬), আলম (২৬) এবং আরও ১৫ জন।

পুলিশ জানায়, অভিযানের মূল লক্ষ্য ছিল এলাকায় মাদক, সন্ত্রাস এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখা। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশের এক কর্মকর্তা জানান, “জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102