সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ উত্তরায় বেসরকারি হাসপাতাল মালিকদের নানা অভিযোগ দেশের সকল বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত গাজীপুরে টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সাংবাদিকদের প্রতি গণতন্ত্র বাঁচিয়ে রাখার আহবান জানালেন চীফ হুইপ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন টেক্সটাইল খাতে চীনা বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের আহবান বস্তাবন্দি অজ্ঞাত নারী ও নবজাতকের লাশ উদ্ধার, ফেসবুকে তোলপাড় প্রশ্নপত্রে দাগ দেওয়ায় ৮ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি

কাঁঠালের আঠালোভাব দূর করবেন যেভাবে

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
কাঁঠাল খেতে যতটা সুস্বাদু, কাটা ততটাই কঠিন। প্রায়ই কাঁঠাল কাটার সময় হাত, ছুরি ও চপিং বোর্ড আঠালো হয়ে যায়। এমনকি খাওয়ার সময়ও মুখে ও ঠোঁটে লেগে যায়। তাই আজ জানাব কিভাবে কাঁঠালের আঠালোভাব দূর করবেন।কাঁঠালের মাঝখানে কাটার পরিবর্তে ওপরের দিকে কাটুন। এটি যখন আঠা ছেড়ে দেবে, তখন সেগুলো একটি পাত্রে রাখুন। একইভাবে পেছনের অংশও কাটুন। এখন কাটা অংশ দুটি ঘষুন।মনে রাখতে হবে, এই আঠা যেন চপিংবোড, ত্বক বা চোখে না লাগে। কাঁঠালের দুই প্রান্ত কাটার পর একটি ছুরিতে ভালো করে সরিষার তেল লাগান। এবার কাঁঠালকে খাড়া করে মাঝখান থেকে কেটে নিন।কাঁঠালটি কাটলেই আঠা দেখা যাবে।দুই প্রান্তের কাটা ডাঁটা দিয়ে বের হওয়া আঠাগুলো ভালো করে পরিষ্কার করুন। এটি করলে আঠা ছড়াবে না এবং হাতও আঠালো হবে না। এবার লম্বা করে আবার কেটে নিন।

কিভাবে খোসা ছাড়াবেন

কাঁঠালের খোসা বাইরে থেকে বেশ শক্ত হয়। কিন্তু ভেতরে খুবই নরম।তাই ছুরি হাতে লাগিয়ে হালকা করে এর খোসা ছাড়িয়ে নিন। যদি ছুরি ধারালো হয় তাহলে কাজ আরো সহজ হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102