সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

নিষিদ্ধ সংগঠনের কর্মীর দোকান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৬ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঝিনাইদহে রুবেল হোসেন নামে এক ছাত্রলীগ কর্মীর দোকান থেকে ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬শে মে,২০২৫) দুপুর ২টার দিকে জেলার কালীগঞ্জ শহরের শিবনগর এলাকায় একটি দোকান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

ছাত্রলীগ কর্মী রুবেল হোসেন শিবনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের শিবনগর মন্দিরের পাশে আক্তার হোসেন নামজ এক ব্যক্তির দোকান ভাড়া নেয় রুবেল। সোমবার সাধারণ তুচ্ছ ঘটনায় চঞ্চল নামের এক ব্যক্তিকে মারধর করে রুবেল। এরপর স্থানীয়রা বিষয়টি দেখার জন্য দোকানে ঢুকলে সে সময় বেশ কয়েকটি ধারালো অস্ত্র ও ককটেল দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে অস্ত্রগুলো উদ্ধার করে। এসময় দোকানে রুবেলের মা’ও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার পরিদর্শক মোফাজ্জেল হোসেন জানান, পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র ও ককটেল পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102