সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

কার্গো ভিলেজে দুটি ইডিএস মেশিন অকেজো, রপ্তানি নিয়ে শঙ্কা

উত্তরা ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৪ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে রফতানি পণ্য স্ক্যানিং করার জন্য চারটি এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম বা ইডিএস মেশিন রয়েছে। যার মধ্যেই দুটিই অচল হয়ে পড়ে আছে। একদিকে ইডিএস এর স্বল্পতা অন্যদিকে হজের কারণে কমেছে বাংলাদেশ বিমানের ফ্লাইট। এই দুই সমস্যা নিয়ে চলতি বছরে আম-কাঁঠালসহ অন্যান্য ফল রফতানির জন্য বিদেশি এয়ারলাইন্সের ওপর নির্ভরতা বাড়বে। 

এদিকে ব্যবসায়ীরা জানান, চার-পাঁচ বছর ধরে অচল মেশিন গুলো মেরামতের জন্য কর্তৃপক্ষের কাছে জানিয়েও কোন লাভ হয়নি। এত ফল মৌসুমে সঠিক সময়ে পণ্য না রফতানি করতে পারায় নানামুখী চাপে ও জটিলতার মধ্যে পড়েছেন ব্যবসায়ীরা।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, তৃতীয় টার্মিনালের রফতানি কার্গো ভিলেজে স্থাপন করা হয়েছে আটটি ইডিএস মেশিন। তবে টার্মিনালটি চালু না হওয়ায় জরাজীর্ণ পুরতন কার্গো কমপ্লেক্সেই রফতানির কার্যক্রম অব্যহত রাখা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূঁইয়া বলেন, বাংলাদেশ থেকে যে পরিমাণ কার্গো যায়, সে পরিমাণ কার্গো যদি দিনে একটা মেশিনও সার্ভিসেবল থাকে আমাদের জন্য যথেষ্ট। আমাদের এখানে দুইটা মেশিন ১৮ ঘণ্টা করে সার্ভিসেবল থাকে। ফলে রফতানি পণ্য স্ক্যানিংয়ে দেরি হওয়ার আশঙ্কা নেই। ইতিমধ্যেই ব্যয়বহুলের জটিলতায় নষ্ট দুটি ইডিএসের মধ্যে একটি মেরামতের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102