মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বেবিচকের এভসেক বিভাগের উদ্যোগে ASP ও ICAO USAP-CMA প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম: তথ্য ও সম্প্রচার মন্ত্রী আমলাদের শাসক নয়, বরং সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে—–স্পীকার চীফ হুইপের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র প্রতিনিধি  দলের সৌজন্য সাক্ষাৎ ‘বিজিএমইএ মো: রিয়াজউদ্দীন ডে-কেয়ার সেন্টার’ এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শহীদ জিয়াউর ও বেগম খালেদা জিয়ার সমাধিতে সংসদ সদস্যদের শ্রদ্ধাঞ্জলি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ নেত্রকোনায় ধর্ষণের শিকার ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা

জয়দেবপুর স্টেশনে বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ‌‘গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন’ নামে একটি সংগঠন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টার পর থেকে অবস্থান কর্মসূচি চলছে। এতে স্টেশনের উভয় মুখে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে। 

মাসিক টিকিট পুনরায় চালুকরণ, সব ট্রেনের যাত্রাবিরতি, স্টেশনের উন্নয়ন এবং রেলগেটের সমস্যা দূরীকরণসহ নানা দাবি জানিয়েছে সংগঠনটি। এতে সাধারণ মানুষও যোগ দিয়েছে।

তাদের দাবি, ৭০ লাখ জনসংখ্যার গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত জয়দেবপুর স্টেশনের ন্যূনতম উন্নয়ন না হওয়া, আন্তঃনগর ৯টি ট্রেন স্টপেজ না দেওয়া এবং টিকিট স্বল্পতার কারণে যাত্রীদের দুর্ভোগ দিন দিন প্রকট হচ্ছে। সমস্যাগুলো সমাধানে দীর্ঘ দিন ধরে রেল প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রেলমন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা হয়। প্রতিবারই সমাধানের আশ্বাস প্রদান করা হলেও এখন পর্যন্ত বাস্তবায়ন না হওয়ায় জয়দেবপুর স্টেশনে শান্তিপূর্ণ অবস্থান নেওয়া হয়েছে। অবস্থান কর্মসূচিতে ১০টি দাবি তুলে ধরা হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার রেজাউল ইসলাম বলেন, সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ঘণ্টাখানিক অবস্থান কর্মসূচি পালন করেছে। এতে স্টেশনের দুই পাশে বেশ কিছু ট্রেন আটকা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102