মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ইউরোপে আগুনের তাণ্ডব, ‘দানব’ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স-স্পেন স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু হঠাৎ অবসরে বিশ্বকাপ ফাইনালের রেফারি স্লাভকো ভিনচিচ রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু পুকুরে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে আটক দুই মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে পুলিশ সুপারের কঠোর বার্তা দেশের বাজারে যেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থায় টোল আদায় ১০ কোটি টাকা ছাড়িয়েছে, নিবন্ধিত যান ১ হাজার ১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির

ক্যামেরার সামনে অন্য কেউ হতে পারি না

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

যখন যেমন প্রয়োজন, ক্যামেরার সামনে নিখুঁতভাবে সেই চরিত্র হয়ে যান অভিনেত্রী। ব্যক্তিজীবনেও কি তত বৈচিত্রময় রশ্মিকা মন্দনা? সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আসল রূপ নিয়ে ধরা দিলেন ‘পুষ্পা’ অভিনেত্রী।

বললেন, আমার ব্যক্তিত্বে এমন কিছু আছে যা পর্দায় দেখতে পান দর্শক। ওটাই আমি। আসলে নিজের মধ্যেই আছে সব কিছু। যখন যেমন দরকার ক্যামেরায় প্রকাশ করি। মূলের সঙ্গে মিল থাকে। আমি দর্শককে বোকা বানাতে চাই না।”

যদিও কখনও পোশাক নিয়ে, কখনও স্বভাব নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে এই নায়িকাকে। সেসবে অভ্যস্ত হয়ে গেছেন রশ্মিকা। কিন্তু নিন্দার ছায়া তাকে বার বার পেছনে টেনে নিয়ে যাক, চান না অভিনেত্রী।

তার দাবি, আমায় সবাই বুঝবেন, এমন কোনো কথা নেই। সকলের ভালবাসা পাব, এমন আশাও করি না। কিন্তু তার মানে এই নয় যে, আমার বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালিয়ে যাবেন!

সম্প্রতি নতুন করে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে যখন নিজের অভিনয়-সফরের বর্ণনা দিচ্ছিলেন রশ্মিকা, এসে পড়েছিল প্রথম সিনেমা ‘কিরিক পার্টি’র কথা। যে সিনেমা করেই রাতারাতি ‘তারকা’ হয়ে যান রশ্মিকা। এ দিকে কৃতজ্ঞতাস্বরূপ প্রযোজনা সংস্থার নামটুকুও নিলেন না? এতেই খেপে যান সংস্থার সদস্যরা। তার জেরে রশ্মিকার সিনেমা নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছিল কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি।

ভারতের দক্ষিণী চলচ্চিত্র জগতে রশ্মিকার উত্থান ছিল নজরকাড়া। অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার একাধিক সিনেমা সুপারহিট হয়। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায় রশ্মিকা-বিজয় জুটি। পর্দার বাইরেও তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। যদিও তা নিয়ে কেউই মুখ খোলেননি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102