নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুসারে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন চান মিয়া বেপারী।
আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।কর্মসূচিতে চান মিয়া বেপারী বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।কর্মসূচিতে উপস্থিত সবাই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।