শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বিএসএফ মহাপরিচালকের নির্দেশ পোশাক শিল্পে ক্রীড়ার উন্মাদনা: বর্ণিল আয়োজনে ‘বিজিএমইএ কাপ ২০২৬’ এর ট্রফি উন্মোচি রিয়াদ বিমানবন্দরে আগুন, আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ ডালিম-রানা-নয়ন গ্রেপ্তার নিকুঞ্জে যাত্রা শুরু করল ‘রসুইঘর’ সাতক্ষীরায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

রিয়াদ বিমানবন্দরে আগুন, আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আগুন ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। শনিবার প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরের কাছে আগুনের শিখা ও আকাশে কালো ধোঁয়ার বড় কুণ্ডলী দেখা যায়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রয়টার্স বলছে, এ বিষয়ে সৌদি আরবের সরকারি গণমাধ্যম দপ্তরের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সৌদি আরব ও ইয়েমেনের হুতি আন্দোলনের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এ ঘটনা ঘটল।

তবে আগুনের সঙ্গে চলমান উত্তেজনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102