শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নিকুঞ্জে যাত্রা শুরু করল ‘রসুইঘর’ সাতক্ষীরায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ! গণঅধিকার পরিষদের অফিস নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৪ পাকিস্তানকে কবর দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছি : ফজলুর রহমান উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন বিমানবন্দরে গ্রেপ্তার অপু বিশ্বাসের ‘শিকার’ নায়ক হানিফ ফ্লাইওভারে ব্যাংককর্মী নিহত, ফুটপাত থেকে মরদেহ উদ্ধার আসিয়ান কাপের দলে কারা সুযোগ পেলেন উন্নয়নে পিছিয়ে থাকবে না কোনো অঞ্চল : জোনায়েদ সাকি

নিকুঞ্জে যাত্রা শুরু করল ‘রসুইঘর’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধি: রাজধানীর নিকুঞ্জ-২ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ‘রসুইঘর’ বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট। স্বাদ, মান, পরিচ্ছন্নতা ও আন্তরিক সেবার প্রত্যয় নিয়ে শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ‘রসুইঘর’ বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ ইকবাল।

উদ্বোধন শেষে বক্তব্যে জাহিদ ইকবাল বলেন, “ব্যবসা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নত। তিনি নিজেও ব্যবসা করেছেন। তাই ব্যবসার সঙ্গে শুধু অর্থ উপার্জনের বিষয়টি জড়িত নয়; এর সঙ্গে সততা, আমানতদারি, মানুষের প্রতি দায়িত্ববোধ এবং সেবার মানসিকতাও জড়িত।”

তিনি বলেন, একজন ব্যবসায়ী যখন মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেন, পণ্যের মান বজায় রাখেন এবং গ্রাহকের সঙ্গে আন্তরিক আচরণ করেন, তখন তার ব্যবসা শুধু একটি প্রতিষ্ঠান থাকে না; ধীরে ধীরে তা মানুষের আস্থার জায়গায় পরিণত হয়।

জাহিদ ইকবাল আরও বলেন, খাবারের ব্যবসার সঙ্গে মানুষের স্বাস্থ্য ও সুস্থতার বিষয়টি সরাসরি জড়িত। তাই সুস্বাদু খাবারের পাশাপাশি মানসম্মত উপকরণ, পরিচ্ছন্ন পরিবেশ এবং স্বাস্থ্যসম্মতভাবে খাবার প্রস্তুত ও পরিবেশন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, নতুন একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালুর সঙ্গে উদ্যোক্তার স্বপ্নের পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। এর মাধ্যমে কয়েকটি পরিবারের জীবিকার পথও তৈরি হতে পারে। তাই ব্যবসাকে শুধু লাভ-লোকসানের হিসাব হিসেবে না দেখে মানুষের কল্যাণ ও সেবার অংশ হিসেবে দেখার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আহাভা গ্রুপের পরিচালক রেজা বিশ্বাস ও আনোয়ার জাহান আকাশ, এম আর ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. মতিউর রহমান, সোহা টেক্সট ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম শওকত আলী, নিকুঞ্জ রানার্সের পরিচালক এ এম আইয়ুব, প্রভাতী মেলার সভাপতি মোশারফ হোসেন চৌধুরী, দেবুনিয়ার গ্রুপের জিএম মো. আলমগীর হোসাইন এবং প্রোটেক্ট ফায়ার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিরা ‘রসুইঘর’-এর উদ্যোক্তাদের শুভেচ্ছা জানান এবং প্রতিষ্ঠানটির সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।উদ্যোক্তারা জানান, গ্রাহকের সন্তুষ্টি ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানসম্মত খাবার, পরিচ্ছন্ন পরিবেশ এবং আন্তরিক সেবা নিশ্চিত করাই ‘রসুইঘর’-এর লক্ষ্য।একজন গ্রাহক যেন শুধু খাবার খেয়ে ফিরে না যান, বরং ভালো অভিজ্ঞতা ও সন্তুষ্টি নিয়ে ফিরে যান—এমন একটি পরিবেশ গড়ে তুলতে চান তারা।

নিকুঞ্জ-২-এর হাউজ # ২/C (পূর্ব মাথা), রোড # ১৯-এ অবস্থিত ‘রসুইঘর’ নতুন এই পথচলার মধ্য দিয়ে নিকুঞ্জের খাবারের জগতে যুক্ত করল আরেকটি নতুন ঠিকানা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102