গত ০৪/০৯/২০২৬ খ্রিঃ দক্ষিণখান থানাধীন মুক্তিযোদ্ধা রোড আজমপুর বাসা নং-১৪৩, কেপিটাল পার্টি নামক বাসার সামনে নির্মানাধীন রাস্তার উপর বে-আইনী জনতাবদ্ধে চাঁদা দাবির উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি জনৈক মোঃ শাহিন (২৮) এর পথরোধ করিয়া পূর্ব শত্রুতার জেরে চাঁদা দাবি করিলে জনৈক মোঃ শাহিন (২৮) চাঁদা দিতে অস্বীকার করায় তাহাকে মারপিট সহ হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায়।
উক্ত ঘটনায় দক্ষিণখান থানায় একটি নিয়মিত মামলা রুজু হয় এবং উক্ত মামলায় ঘটনার সাথে জড়িত ৫জন আসামীকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় এবং ঘটনার সিসি টিভি ফুর্টেজ পর্যালোচনা করে এজাহার নামীয় অপরাপর আসামীদের সনাক্ত পূর্বক গ্রেফতারের লক্ষ্যে থানা এলাকাসহ সম্ভাব্য সকল স্থানে তথ্য প্রযুক্তির সহায়তায় সাড়াশি অভিযান পরিচালনা করা হয়। আসামীরা অত্যন্ত চতুর ও কৌশলী হওয়ায় তারা বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করে।
যার প্রেক্ষিতে প্রথমে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় এবং পরবর্তীতে জামালপুর জেলার ইসলামপুর থানা এলাকা হতে দক্ষিণখান থানা পুলিশ আসামী সাজু মজুমদার (২৮), ০৩ নং আসামী অন্তর রহমান অনু (২২), ও ২১ নং আসামী পারভেজ (২২) গণদেরকে গ্রেফতার করিয়া তাদের দেওয়া তথ্যমতে আসামীদেরকে ঘটনাস্থলে ব্যবহৃত অস্ত্রের সর্ম্পকে জিজ্ঞাসাবাদ করিলে তারা বিভিন্ন তথ্য প্রদান করে। তার পরিপ্রেক্ষিতে ধৃত আসামীগণ সহ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। ইং ০৯/০৯/২০২৬ তারিখ সকাল ০৬.০০ ঘটিকার সময় দক্ষিণখান থানাধীন দক্ষিণ আজমপুর এলাকায় এডিসি দক্ষিণখান জোন, এসি দক্ষিণখান জোন এর দিক নির্দেশনায় দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপাঃ) সহ থানা এলাকায় ০৩(তিন)টি মোবাইল টিম এবং আসামীসহ বিশেষ অভিযান পরিচালনাকারী টিমসহ ধৃত আসামীগণের দেখানো ও সনাক্ত মতে দক্ষিণ আজমপুর সাকিনস্থ জনৈক আনোয়ারা বেগম এর ৪ তলা বাড়ীর ৪র্থ তলায় পশ্চিম পাশের ফ্ল্যাট এর ভাড়াটিয়া বাবু সেন্টু (২৫) এর বসতঘর হইতে বাবুর শয়ন কক্ষের ভিতর হতে নিজ হাতে তাহার খাটের বালিশের নিচ হইতে একটি কালো রংয়ের ক্রসবডি ব্যাগ, যাহার গায়ে ইংরেজিতে NUOXIYA লেখা আছে বাহির করিয়া দিলে তাহার ভিতর হইতে ০১। একটি বিদেশী পিস্তল, যাহার গায়ে উপরের অংশে ইংরেজিতে AUTO PISTAL এবং অপর পাশে MADE IN USA খোদাইকৃত ভাবে লেখা আছে , ০২ রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগজিন কালো রংয়ের সপিং ব্যাগ দ্বারা মোড়ানো অবস্থায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ ও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত অস্ত্রধারী আসামীদের নাম:
১। সাজু মজুমদার (২৮)
২। অন্তর রহমান অনু (২২)
৩। পারভেজ (২২)
৪। বাবু সেন্টু (২৫)
ডিএমপি, ঢাকার উত্তরা বিভাগ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষাসহ যে কোন ধরণের অপরাধ দমনে ও নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। বিশেষত চিহ্নিত অস্ত্রধারী, চাঁদাবাজ, ছিনতাইকারী, কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের শেকড় নির্মূলে ২৪/৭ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফলশ্রুতিতে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ০৪(চার) জন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে দক্ষিণখান থানা পুলিশ তার পেশাদারিত্ব ও কর্মদক্ষতার প্রমাণ দিয়েছে। আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নাগরিকদের সার্বিক নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের সর্বদা তৎপর রয়েছে।