শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নিকুঞ্জে যাত্রা শুরু করল ‘রসুইঘর’ সাতক্ষীরায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ! গণঅধিকার পরিষদের অফিস নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৪ পাকিস্তানকে কবর দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছি : ফজলুর রহমান উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন বিমানবন্দরে গ্রেপ্তার অপু বিশ্বাসের ‘শিকার’ নায়ক হানিফ ফ্লাইওভারে ব্যাংককর্মী নিহত, ফুটপাত থেকে মরদেহ উদ্ধার আসিয়ান কাপের দলে কারা সুযোগ পেলেন উন্নয়নে পিছিয়ে থাকবে না কোনো অঞ্চল : জোনায়েদ সাকি

হানিফ ফ্লাইওভারে ব্যাংককর্মী নিহত, ফুটপাত থেকে মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে পৃথক ঘটনায় একজন নিহত ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সোনালী ব্যাংকের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

অন্যদিকে, রমনা পার্কের পাশে ফুটপাত থেকে প্রায় ৬৫ বছর বয়সী এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে।
হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় নিহত ১
রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবির হোসেন (৩২) নামে সোনালী ব্যাংকের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক সুমন মিয়া (২৪)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে যাত্রাবাড়ী থানার হানিফ ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কবিরের রুমমেট পবন চন্দ্র দাস জানান, রাতে হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন।

পরে দুজনকে উদ্ধার করে রাত পৌনে একটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য করিরকে প্রাইভেট হাসপাতালে (প্রাইম হাসপাতাল) নেওয়া হয়।

সেখান থেকে পঙ্গু হাসপাতাল। পরে আবার সেখান থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান সরকার বলেন, মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান।

নিহত কবির হোসেনের বাড়ি রাজধানীর মতিঝিলের গোপীবাগ এলাকায়।

তার বাবার নাম মো. নূর ইসলাম।
রমনা পার্কের পাশে অজ্ঞাত মরদেহ
অন্যদিকে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রমনা থানার এনএসআই হেডকোয়ার্টার্সের বিপরীতে রমনা পার্কসংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) তানভীর হাসান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি ভবঘুরে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার শরীরের কোমরের নিচের অংশে পচন ধরেছিল।

পুলিশের ধারণা, দীর্ঘদিন অসুস্থ থাকার পর ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই তানভীর হাসান আরো জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102