শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আ. লীগ ফিরলে জামায়াতের আপত্তি নেই : রাশেদ খান পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩ ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ৩ মাসের পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন স্বাধীন জীবন কাটাতে রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন সেই ফুটবলার ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ভালুকায় মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগের ৮ কর্মী আটক ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন ডেপুটি স্পীকার কায়সার কামাল ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ ‘চোরাচালান চক্রের’ তিন সদস্যকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—নাসির মোল্লা (৪০), সোহাগ (২৪) ও হাছান মিয়া (২৩)।

শুক্রবার এয়ারপোর্ট এপিবিএনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে শাহজালাল বিমানবন্দরের গোলচত্বর লাগোয়া ফুটপাতে আটক ব্যক্তিরা ‘সন্দেহজনকভাবে’ ঘোরাফেরা করছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।

 

তাদের শরীর তল্লাশি করে ৮৬১ দশমিক ৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণালংকারগুলো ২১ ও ২২ ক্যারেট মানের।

এসব সোনার বাজারমূল্য সোয়া কোটি টাকার বেশি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এপিবিএন জানতে পেরেছে, স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশে বাংলাদেশে আনা হয়েছে।

এপিবিএন জানিয়েছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে শুক্রবার বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102