রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবরণকারীদের বীর সম্মাননা স্মারক প্রদান ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশেষ র‍্যালি হাত নেই, তাই পা দিয়ে ধর্মীয় বই ধরা যাবে না’- অজুহাতে ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি নেওয়া হয়নি দুখু মিয়াকে – অথচ এখন নিজেই গড়েছেন স্কুল রান্নাঘর ঝাড়ু দিতে দিতে জানলেন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর করে মালামাল লুটের অভিযোগ কানাডার পুলিশের পোশাকে জায়েদ খান, রহস্য কী? কেউ ফুটপাত দখলের চেষ্টা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে হত্যার আগে কী ঘটেছিল তাজমিনের সঙ্গে, যা দেখা গেল ভিডিও ফুটেজে রাজধানীতে প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

টুটপাড়ায় প্রকাশ্যে গুলি, গলার ডান পাশে গুলিবিদ্ধ মাসুদ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

খুলনা নগরীর টুটপাড়া এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে মাসুদ শেখ (৪৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাসুদ শেখ তেরখাদা উপজেলার ইখড়ি গ্রামের বাসিন্দা। তিনি মৃত দুলু শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে টুটপাড়া এলাকায় অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা মাসুদ শেখকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তাঁর গলার ডান পাশে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার পর মাসুদ তাঁর চাচাতো ভাইকে ফোন করে বিষয়টি জানান।

পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে খুলনা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে মাসুদ শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

তবে কী কারণে এবং কারা তাঁকে লক্ষ্য করে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102