শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবরণকারীদের বীর সম্মাননা স্মারক প্রদান ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশেষ র‍্যালি হাত নেই, তাই পা দিয়ে ধর্মীয় বই ধরা যাবে না’- অজুহাতে ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি নেওয়া হয়নি দুখু মিয়াকে – অথচ এখন নিজেই গড়েছেন স্কুল রান্নাঘর ঝাড়ু দিতে দিতে জানলেন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর করে মালামাল লুটের অভিযোগ কানাডার পুলিশের পোশাকে জায়েদ খান, রহস্য কী? কেউ ফুটপাত দখলের চেষ্টা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে হত্যার আগে কী ঘটেছিল তাজমিনের সঙ্গে, যা দেখা গেল ভিডিও ফুটেজে রাজধানীতে প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবরণকারীদের বীর সম্মাননা স্মারক প্রদান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

উত্তরা প্রতিনিধি:

১০ অক্টোবর, ২০২৬ (শনিবার)

স্বৈরাচারবিরোধী আন্দোলনে হামলা, মামলা ও কারাবরণের শিকার বিএনপি নেতাকর্মীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এর মাধ্যমে আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীদের মূল্যায়ন ও সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ বাদ আসর দক্ষিণখান এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক আহ্বায়ক সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি আলাউদ্দিন সরকার টিপু আন্দোলনে কারাবরণকারী নেতাকর্মীদের হাতে ‘বীর সম্মাননা স্মারক’  তুলে দেন।

এ সময় আঃ সালাম, সদস্য সচিব, বিমানবন্দর থানা শ্রমিক দল এবং সোহানুর রহমান সোহাগ, সাবেক ১ নং আহ্বায়ক সদস্য , ঢাকা মহানগর উত্তর ছাত্রদল ,  দুইজনকে বীর সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে আলাউদ্দিন সরকার টিপু বলেন, “ফ্যাসিস্ট আমলে যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন, হামলা-মামলার শিকার হয়েছেন এবং কারাবরণ করেছেন, তাদের সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “দক্ষিণখান এলাকা দিয়ে এই কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
আলাউদ্দিন সরকার টিপু আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীদের পাশে দাঁড়াতে ঢাকা মহানগর বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, আন্দোলনের কঠিন সময়ে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন ও সম্মান প্রদর্শন করা সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে নেতাকর্মীদের আরও উৎসাহিত করবে এবং দলের প্রতি তাদের আস্থা ও সাংগঠনিক বন্ধনকে আরও দৃঢ় করবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102