বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা ৩নং সেক্টর কল্যাণ সমিতির সাবেক সভাপতি ড. মোহাম্মদ হারুনুর রশিদ আর নেই ইসলামাবাদের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু মানসিক চাপ থেকে মুক্তি পেতে ওষুধের নেশায় চীনের কিশোররা আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয় : হাইকোর্টের নির্দেশ যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পুরুষ পথচারীর মৃত্যু ছোট ভাইকে হত্যার পর মরদেহ গুমচেষ্টার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে ঢাকায় যাত্রাবিরতি, ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ ইরান ইস্যুতে ৪ ভারতীয় প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পুরুষ পথচারীর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ীর চট্টগ্রাম হাইওয়ে বাসপট্টি এলাকায় দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় পুরুষ নিহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ীর চট্টগ্রাম হাইওয়ে বাসপট্টি এলাকা থেকে ওই পুরুষকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢামেকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, স্থানীয়দের মুখে জানা যায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি; পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ফিঙ্গারপ্রিন্ট ও প্রযুক্তির সহায়তায় পরিচয় বের করার জন্য সিআইডির ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102