বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

ঢাকায় আজ বৃষ্টি হবে কিনা, জানা গেল পূর্বাভাসে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আকাশ মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রায় শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102