বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

এআইইউবি ও সনি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং সনি বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ফটোগ্রাফি বিষয়ে কারিগরি দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার নতুন সুযোগ সৃষ্টি হবে।

গত ২৩ জুন এআইইউবি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার এবং সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেড, বাংলাদেশ শাখার ব্রাঞ্চ হেড জোশুয়া কুয়েক।

অনুষ্ঠানে এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মনজুর এইচ. খান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা এবং এআইইউবি ফটোগ্রাফি ক্লাবের মেন্টররা উপস্থিত ছিলেন। সনি সিঙ্গাপুরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিজিওনাল হেড অব ডিজিটাল ইমেজিং কারেন সাম এবং ডিজিটাল ইমেজিং প্রোডাক্ট স্পেশালিস্ট জনাথন পুন।

সমঝোতা স্মারকের আওতায় সনি বাংলাদেশ এআইইউবির অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের তত্ত্বাবধানে পরিচালিত এআইইউবি ফটোগ্রাফি ক্লাবকে বিনামূল্যে ক্যামেরা ও প্রয়োজনীয় ফটোগ্রাফি সরঞ্জাম সরবরাহ করবে। পাশাপাশি ক্লাবের সদস্যদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে, যা তাদের ফটোগ্রাফি বিষয়ে কারিগরি জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।

এ সহযোগিতার অংশ হিসেবে ভবিষ্যতে ক্লাবটি ‘এআইইউবি ফটোগ্রাফি ক্লাব, পাওয়ার্ড বাই সনি’ নামে পরিচিত হবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102