বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিতের আহ্বান এআই নিয়ে ট্রাম্পের অবস্থান ঘিরে বাড়ছে বিতর্ক শাহজালালে দুই যাত্রীর ব্যাগে মিলল ৮১ লিটার বিদেশি মদ আওয়ামীলীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’, কাদের উদ্দেশে বললেন সালমান মুক্তাদির? হুইপের কণ্ঠ নকল করে সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৪ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত BUFT-এর নতুন বোর্ড অব ট্রাস্টিজের প্রথম সভা, পরিচালক হলেন এম কফিল উদ্দিন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

আ. লীগের নিষেধাজ্ঞা তোলার স্লোগান, গ্রেপ্তার ৫ জন রিমান্ডে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

রাজধানীর মহাখালীর বাস টার্মিনালসংলগ্ন রাস্তায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেওয়াসহ বিভিন্ন স্লোগান ও নাশকতার অভিযোগে তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মো. মনিরুজ্জামান মনিরসহ পাঁচজনকে ১ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

বুধবার (২৪ জুন) পুলিশের আবেদনের প্রেক্ষিতে  ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা. তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ উপপরিদর্শক মো. সোহেল সরকার আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
আসামি মনিরুজ্জামানের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বিষয়টি নিশ্চিত করেন।রিমান্ডপ্রাপ্ত বাকি ৪ জন হলেন সাদমান শাহরিয়ার খান সবুজ, মো. সাগর শেখ, মাহমুদুল হাসান নাইম, মো. নজরুল ইসলাম। এসব আসামিদের ছাত্রলীগ- যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে দেখিয়ে রিমান্ড আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।

 আদালতে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্র পক্ষ থেকে এর বিরোধিতা করে রিমান্ডের পক্ষে শুনানি করেন।মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন রাস্তা ওপরে আসামি মনিরুজ্জামান মনিরসহ পাচজন এবং অজ্ঞাতনামা ৩০/৩৫ জন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেওয়াসহ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু চলছে লড়াই চলবে,শেখ হাসিনা লড়বে ‘স্লোগান দিয়ে নাশকতা করেন। পরে তাদেরকে গতকাল ২৩ জুন রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

 

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, নাশকতার ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তার, নাশকতার পরিকল্পনার তথ্য এবং তাদের হেফাজতে থাকা অবৈধ ককটেল বোমা উদ্ধারের জন্য আসামিদেরকে ৭ দিনের রিমান্ড প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102