সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার

আর্জেন্টিনায় মেসির সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২২ জুন, ২০২৬

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে সম্মান জানাতে দেশটির নিউকুয়েন প্রদেশে বিশ্বের সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। মাঠে অসাধারণ পারফরম্যান্স, অসংখ্য শিরোপা জয় এবং বিশ্ব ফুটবলে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে নিউকুয়েনের কাট্রাল কো শহরে এই বিশাল ভাস্কর্যটি নির্মাণ করা হয়।

এর আগে ভারতের ২১ মিটার উচ্চতার একটি ভাস্কর্য মেসির সবচেয়ে উঁচু ভাস্কর্য হিসেবে পরিচিত ছিল। তবে আর্জেন্টিনার নতুন ভাস্কর্য ভারতের সেই রেকর্ড ভেঙে দিয়েছে। মেসির নতুন ভাস্কর্যের উচ্চতা ২৬ মিটার, ওজন ৭০ টন। এটিই এখন আর্জেন্টাইন অধিনায়কের সবচেয়ে উঁচু ভাস্কর্য হিসেবে স্বীকৃত।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ভাস্কর্যটি উন্মোচন করা হয়। স্থানীয়রা জানান, ভাস্কর্যটি কেবল মেসির ফুটবলীয় কৃতিত্বের স্বীকৃতি নয়। বরং আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তার অবদানের প্রতীক হিসেবে ভাস্কর্যটি সাক্ষ্য দেবে।

আর্জেন্টিনার জাতীয় মহাসড়ক ২২ ও ম্যানুয়েল সাভিও সড়কের সংযোগস্থলে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। এর ভেতরের অংশ তৈরি হয়েছে ইস্পাত দিয়ে, বাইরে রয়েছে তিন স্তরের কংক্রিটের আবরণ। ভাস্কর্যে মেসিকে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরিহিত অবস্থায় দেখানো হয়েছে। তার সামনেই রয়েছে বিশ্বকাপের ট্রফি এবং বুকে তিনটি সোনালি তারা। অ্যালদো বেরোইসা নামে এক ভাস্কর এটি নির্মাণ করেছেন। এটি নির্মাণ করতে কাট্রাল কো শহরের স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের নিয়ে তিনি এক বছর ধরে কাজ করেছেন। তার ভাষ্যমতে, উদ্বোধনের দিন পর্যন্ত তারা রাতভর কাজ করেছেন।

অ্যালদো বেরোইসা জানান, ভাস্কর্যটি শুরুতে এত বড় আকারে হওয়ার কথা ছিল না। তাকে মেসির প্রকৃত উচ্চতা অনুযায়ী ১.৭২ মিটার (প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি) একটি ভাস্কর্য তৈরি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ২৬ মিটার উঁচু ভাস্কর্য তৈরির প্রস্তাব দেন।

এর আগে গত বছর লিওনেল মেসির কলকাতা সফর উপলক্ষে লেকটাউনের পাশে তার একটি ২১ মিটার উঁচু ভাস্কর্য বানানো হয়েছিল। তবে প্রবল বাতাসে কাঠামোটির স্থিতিশীলতা নিয়ে অভিযোগ ওঠার পর কর্তৃপক্ষ সেটি সরিয়ে ফেলে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102