মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

লেবাননে অনির্দিষ্টকাল সেনা মোতায়েন থাকবে: নেতানিয়াহু

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২২ জুন, ২০২৬

দেশের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ লেবাননে সেনাবাহিনী ‘যতদিন প্রয়োজন ততদিন’ অবস্থান করবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  একই সঙ্গে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন।  খবর দ্য ডনের। 

রোববার (২১ জুন) তিনি বলেন, ‘উত্তরাঞ্চলের প্রিয় বাসিন্দা এবং ইসরাইলের সব নাগরিকের নিরাপত্তার জন্য আমরা দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে যতদিন প্রয়োজন ততদিন থাকব। এই প্রতিশ্রুতি থেকে আমাদের কিছুই সরাতে পারবে না।’

এদিকে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, ‘লেবাননে হুমকি মোকাবিলায় ইসরাইলি সেনাদের কার্যক্রমে কোনো বিধিনিষেধ নেই।’ তার দাবি, নিরাপত্তা অঞ্চল হিসেবে চিহ্নিত এলাকায় সেনারা এখনও অবস্থান করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাধীন।

এর আগে শুক্রবার ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও শনিবার দখলদার বাহিনীর হামলায় লেবাননে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

যুদ্ধবিরতি মানার শর্তে প্রতিশ্রুতিবদ্ধ হিজবুল্লাহ

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হিজবুল্লাহর এক কর্মকর্তা বলেন, ইসরাইল যুদ্ধবিরতি মেনে চললে তাদের পক্ষও তা মেনে চলবে। তবে দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর অবাধ চলাচলের কোনো অধিকার নেই বলেও তিনি মন্তব্য করেন।

তিনি জানান, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে কোনো হামলা চালায়নি।

এদিকে ইসরাইলি বাহিনীর প্রধান ইয়াল জামির দক্ষিণ লেবাননে সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে বলেন, হিজবুল্লাহ ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং বর্তমানে ‘খুবই কঠিন অবস্থায়’ রয়েছে।

তিনি বলেন, ‘হিজবুল্লাহ গুরুতর ও বড় ধরনের আঘাত পেয়েছে। তাদের পুনর্গঠন ঠেকাতে এবং প্রয়োজন হলে আবারও অভিযান চালানোর জন্য আমরা প্রস্তুত আছি। ‘

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102