বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী: রাজনৈতিক অস্থিরতা নিয়ে কড়া বার্তা বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ পিপিএম-সেবা পদকে ভূষিত কামরুল হাসান তালুকদার রাষ্ট্রপতি পুলিশ পদকের জন্য উত্তরা বিভাগের তিন কর্মকর্তা মনোনীত ডেঙ্গু প্রতিরোধে উত্তরা ১৩ নম্বর সেক্টরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ১৪ বছর বয়সেই জেনেছিলাম মা হতে পারব না: শ্রুতি হাসান রাষ্ট্রপতির সঙ্গে শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে কমলো তেলের দাম জ্বালানি তেলের দাম লিটারে বৃদ্ধি ২০ টাকা

ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ২১ জুন, ২০২৬

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে আগামী ১৫ আগস্ট মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প প্রথম এ বৈঠকের ঘোষণা দেন। পরে ক্রেমলিনের মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করেন।

ক্রেমলিনের ভাষ্য অনুযায়ী, বৈঠকের স্থান হিসেবে আলাস্কা নির্বাচন করা হয়েছে কারণ এটি রাশিয়ার তুলনায় ভৌগোলিকভাবে নিকটবর্তী, যা একটি ‘যৌক্তিক’ সিদ্ধান্ত। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প ইঙ্গিত দেন, যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড়তে হতে পারে। তার মতে, ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাস অঞ্চল ও ক্রিমিয়া রাশিয়ার নিয়ন্ত্রণে থাকতে পারে। তবে খেরসন ও জাপোরিঝঝিয়ার মতো আংশিক দখলকৃত অঞ্চলগুলোর ভবিষ্যৎ নিয়েও সমঝোতার সম্ভাবনা রয়েছে।

গত শুক্রবার হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে একটি বৈঠক করতে যাচ্ছি। আমরা রাশিয়াকে দিয়েই শুরু করব।’

এর আগে ইস্তানবুলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন দফা সরাসরি আলোচনা অনুষ্ঠিত হলেও যুদ্ধ বন্ধের কোনো অগ্রগতি হয়নি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ভূখণ্ড হস্তান্তরের কোনো শর্তই তার দেশের জন্য গ্রহণযোগ্য নয়।

ইস্তানবুলে অনুষ্ঠিত তিন দফা আলোচনাও যুদ্ধের সমাপ্তি টানতে ব্যর্থ হয়েছে। মস্কো যে সামরিক ও রাজনৈতিক শর্তগুলো সামনে এনেছে, সেগুলোকে কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা কার্যত ইউক্রেনের আত্মসমর্পণের সমতুল্য বলে মনে করছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102