বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ

হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসের দাবি ইসরাইলের

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১০ জুন, ২০২৬

দক্ষিণ লেবাননের টাইর অঞ্চলসহ বিভিন্ন স্থানে হিজবুল্লাহর ড্রোন হামলার জন্য ব্যবহৃত অবকাঠামো এবং রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে ইসরাইল। দখলদার দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ওই স্থাপনাগুলো ধংস করা হয়েছে।

বুধবার (১০ জুন) ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, টাইর অঞ্চলে অন্তত ছয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, দক্ষিণ লেবাননের অন্যান্য এলাকায় হামলার জন্য প্রস্তুত ও ক্ষেপণাস্ত্রভর্তি একাধিক উৎক্ষেপণযন্ত্রও লক্ষ্যবস্তু করে ধ্বংস করা হয়েছে।

দাবির সমর্থনে ইসরাইলি সামরিক বাহিনী কিছু অস্পষ্ট আকাশচিত্রও প্রকাশ করেছে, যেখানে লেবাননের বিভিন্ন গ্রামীণ এলাকা ও আবাসিক স্থাপনায় বিমান হামলার দৃশ্য দেখা যায়।

তবে ইসরাইলের এই দাবির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102