মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি: সভাপতি জাহিদ ইকবাল, সম্পাদক সৈকত সরকার উত্তরা সেক্টর-১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে অধ্যাপক শেখ মাহমুদ আলমের প্রতি সমর্থনের আহ্বান কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি উত্তরা ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচন ২০২৬ হাসনাত-সারজিস গণ-অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করায় ছাত্র উপদেষ্টা হতে পারেননি: রাশেদ খাঁন মশার কয়েল কিনতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার কলেজছাত্র মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের কাছে বন্দুক হামলা, নিহত ১ ইউরোপে আগুনের তাণ্ডব, ‘দানব’ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স-স্পেন স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্যে বৈঠক আজ

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ৭ জুন, ২০২৬

ইউক্রেনের সমর্থনে আজ রোববার (৭ জুন) ডাউনিং স্ট্রিটে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।  এতে অংশ নেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।  খবর দ্য গার্ডিয়ানের। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তেজনা বৃদ্ধির এক সপ্তাহ পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন  জেলেনস্কির সরাসরি মুখোমুখি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইউক্রেনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম। বিশেষ করে যুক্তরাজ্য ও ফ্রান্স শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার লক্ষ্যে গঠিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে।

এদিকে শনিবার ইউক্রেন রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গ লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায়।  এতে হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে এই হামলা দেখিয়েছে যে ইউক্রেন এখন রাশিয়ার অভ্যন্তরে অনেক দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম।

অন্যদিকে, ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রুশ হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আঞ্চলিক প্রধান ওলেক্সান্দর হানঝা জানিয়েছেন, রুশ বাহিনী ড্রোন ও গোলাবর্ষণের মাধ্যমে তিনটি জেলায় প্রায় ৩০ বার হামলা চালিয়েছে।

এর আগে, সপ্তাহের শুরুতে রাশিয়ার হামলায় ইউক্রেনে একজন নিহত এবং তিন শিশুসহ আরও ১৫ জন আহত হন। একই সময়ে ইউক্রেন শত শত দূরপাল্লার রুশ ড্রোন হামলা প্রতিহত করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102