মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে ভারপ্রাপ্ত স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত তথ্য-উপাত্তে কারসাজি করলে বিভাগীয় ব্যবস্থা: পরিকল্পনা প্রতিমন্ত্রী উত্তরায় পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই চট্টগ্রামে গুলি ছুড়ে আতঙ্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ হামলা, নিহত ১৩ ঢাকায় মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি আগামী পাঁচদিন ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে বিজিএমইএ ও বেজার মতবিনিময়

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ বাবার মৃত্যু, আইসিইউতে স্ত্রী-মেয়ে

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ৭ জুন, ২০২৬

রাজধানীর উত্তরখানে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আলী হোসেন (৫০) মারা গেছেন। 

রোববার (৭ জুন) সকাল সাড়ে ছয়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া তার শ্বাসনালীতেও দাহজনিত ক্ষতি (ইনহেলেশনাল ইনজুরি) ছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান।

এর আগে শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উত্তরখানের একটি বাসার রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিন সদস্য আলী হোসেন (৫০), তার স্ত্রী হাসনা হেনা (৪০) এবং মেয়ে আঁখি আক্তার (৩০) দগ্ধ হন।

ডা. শাওন বিন রহমান জানান, দুর্ঘটনায় আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনাহেনার শরীরের ৬০ শতাংশ এবং আঁখির শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে হাসনাহেনা ও আঁখি আক্তার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102