মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগামী ৭২ ঘণ্টায় ৮ বিভাগে বৃষ্টির আভাস শাহজালালে অভিযান, ৩২ লাখ টাকার পণ্য আটক তেলের দাম ফের ১০২ ডলার ছাড়াল নতুন দায়িত্বে আসিফ মাহমুদ, সারজিস আলম ও মাহমুদা মিতু দেশের প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী চট্টগ্রাম বন্দরের ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মশাল মিছিল রাজপথের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক পথচলা থেকে নেতৃত্বের প্রত্যাশায় সেলিম আহমেদ রেজা নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি চান উত্তর বিএনপির নেতাকর্মীরা, গুলশানে বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে

নির্মাণাধীন ভবনে ঝুলছিল মালিকের লাশ

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে ফারুক হোসেন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ভবনের একাংশের মালিক। 

বৃহস্পতিবার (১৪ মে) ভোরে টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন ফেনী জেলার ফুলগাজী থানার দক্ষিণ ধর্মপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানার মরকুন পূর্বপাড়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরকুন পূর্বপাড়া গুদারাঘাট এলাকার বায়তুল্লাহ জামে মসজিদের সামনে শাহাবুদ্দিনের নির্মাণাধীন সাততলা ভবনটির মালিক ৫ ভাই। তাদের মধ্যে এক ভাই হলেন নিহত ফারক। তিনি ভবনের নিচতলায় থেকে নিয়মিত নির্মাণ কাজ দেখভাল করতেন। বুধবার রাত সাড়ে ৯টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় ভবনের ৬ষ্ঠ তলার লিফট ওয়ালের সঙ্গে নাইলনের রশি বাঁধা অবস্থায় তার লাশ ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান যুগান্তরকে বলেন, নিহত ফারক ভবনের মালিক ৫ ভাইয়ের একজন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102